কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নির্বাচনি প্রচারণায় নেমে দখলবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। গতকাল বুধবার সন্ধ্যায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি প্রতীকীভাবে এসব অপশক্তির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে নুর আহমদ আনোয়ারী বলেন, একটি বেকারমুক্ত, শোষণমুক্ত ও জুলুমমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে হলে আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, বিগত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা জনগণের মৌলিক চাহিদা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাই জনতার সরকার প্রতিষ্ঠা করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
আনোয়ারী আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি আধিপত্যবাদ, জুলুমতন্ত্র এবং মামলা-বাণিজ্যের বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে লাল কার্ড প্রদর্শনের সুযোগ। একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণ এবং জনগণের আমানত রক্ষার জন্য তিনি ইসলামপন্থি প্রতিনিধিদের সংসদে পাঠানোর জন্য ভোটারদের প্রতি সবিনয় অনুরোধ জানান।
জালিয়াপালং ইউনিয়নের মাওলানা মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক, এবং এনসিপি ও খেলাফত মজলিসসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় স্থানীয় উলামায়ে কেরাম ও ১১ দলীয় জোটের কর্মীরা অংশ নেন এবং উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকার শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন