ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুর সদর–১ আসনে মাসুদের পক্ষে ইলিয়াস উদ্দিনের সরে দাঁড়ানোর ঘোষণা

সংগৃহীত

শেরপুর সদর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আলহাজ্ব ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান। বুধবার (২৮ জানুয়ারি) ১০ নম্বর চরপক্ষীমারী ইউনিয়নের নন্দীরবাজার এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভাস্থলে উপস্থিত জনতার ব্যাপক সাড়া ও উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, “শেরপুর সদর–১ আসনের সার্বিক উন্নয়ন এবং বৃহত্তর চরাঞ্চলের মানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে একজন যোগ্য, সৎ ও দক্ষ প্রতিনিধি নির্বাচনের বিকল্প নেই। সেই লক্ষ্যেই আমি ব্যক্তিগত সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে শফিকুল ইসলাম মাসুদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি।”

তিনি আরও বলেন, “চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা নিরসনে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন জরুরি। এসব উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য শফিকুল ইসলাম মাসুদকেই বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”

ইলিয়াস উদ্দিন চেয়ারম্যানের এই ঘোষণাকে কেন্দ্র করে জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। তারা শফিকুল ইসলাম মাসুদের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মাসুদ মোটরসাইকেল প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইলিয়াস উদ্দিন চেয়ারম্যানের সরে দাঁড়ানো ও প্রকাশ্য সমর্থন মাসুদের নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শেরপুর সদর–১ আসনে মাসুদের পক্ষে ইলিয়াস উদ্দিনের সরে দাঁড়ানোর ঘোষণা

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ