ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের বিএনপিতে যোগদান

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

নড়াইলে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের বিএনপিতে যোগদান
ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম

নড়াইল জেলার কালিয়া উপজেলার পাচগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বিএনপিতে যোগ দিয়েছেন।

তিনি নড়াইল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। মো. সাইফুল ইসলাম বর্তমানে নড়াইল জেলা এনসিপির সদস্য এবং কালিয়া উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিলেন।

জানা যায়, মো. সাইফুল ইসলাম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি নড়াইল জেলা এনসিপিতে যোগ দিলে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে এনসিপির রাজনীতিতে প্রত্যাশিত সুবিধা না পাওয়ায় তিনি বিএনপিতে যোগ দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে পাচগ্রাম ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, মো. সাইফুল ইসলাম সময় ও সুবিধা অনুযায়ী রাজনৈতিক দল পরিবর্তন করে থাকেন। তবে এ নিয়ে মো. সাইফুল ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের বিএনপিতে যোগদান

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

নড়াইল জেলার কালিয়া উপজেলার পাচগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বিএনপিতে যোগ দিয়েছেন।

তিনি নড়াইল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। মো. সাইফুল ইসলাম বর্তমানে নড়াইল জেলা এনসিপির সদস্য এবং কালিয়া উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিলেন।

জানা যায়, মো. সাইফুল ইসলাম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি নড়াইল জেলা এনসিপিতে যোগ দিলে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে এনসিপির রাজনীতিতে প্রত্যাশিত সুবিধা না পাওয়ায় তিনি বিএনপিতে যোগ দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে পাচগ্রাম ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, মো. সাইফুল ইসলাম সময় ও সুবিধা অনুযায়ী রাজনৈতিক দল পরিবর্তন করে থাকেন। তবে এ নিয়ে মো. সাইফুল ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ