কক্সবাজার শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি সোমবার সংগঠনের আমীর ডাঃ শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে শহর শাখার নেতারা সভায় অংশ নেন।
কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি জাহেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল। সভায় শহর সাংগঠনিক সম্পাদক শহিদুল উল্লাহ, মাওলানা আবদুর রশিদ, এডভোকেট সাংবাদিক জিএম আশেক উল্লাহ, শ্রমিক নেতা এম ইউ বাহাদুর ও ছাত্রশিবিরের পৌরসভা সভাপতি সালমান ফারসি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন