ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও সংস্কৃতি অনুষ্ঠান

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর সভাপতিত্বে এই পুরস্কার বিরতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, সম্মানিত অতিথি ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ. এম সালাউদ্দীন  মনজু, জেলা শিক্ষা অফিসার (অ. দ) মোছা. জেসমনি আরা খাতুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভি. জে স্কুলের প্রধান শিক্ষক এসটি. জেসমিন আরা খাতুন সহ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন " কখনো তুমি জিতবে কখনো জিততে পারবে না, জিততে না পারাটা কিন্তু  হেরে যাওয়া নয়, জেতার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন বিদ্যালয়ের অবকাঠামো ছোট হওয়ার কারণে অনেকে এখানে ভর্তির সুযোগ পাইনি তাই আমরা আগামীতে কিভাবে আরো শিক্ষার্থী এখানে পড়ার সুযোগ পাই সেই ব্যবস্থা করবো এবং আমরা একটি ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। উক্ত অনুষ্ঠান পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ দেন । 

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ, ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিধানের মাধ্যমে শিক্ষার্থীরা অতিথিদের বরণ করে নেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতাপাঠ ও বাইবেল পাঠ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও সংস্কৃতি অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর সভাপতিত্বে এই পুরস্কার বিরতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, সম্মানিত অতিথি ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ. এম সালাউদ্দীন  মনজু, জেলা শিক্ষা অফিসার (অ. দ) মোছা. জেসমনি আরা খাতুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভি. জে স্কুলের প্রধান শিক্ষক এসটি. জেসমিন আরা খাতুন সহ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন " কখনো তুমি জিতবে কখনো জিততে পারবে না, জিততে না পারাটা কিন্তু  হেরে যাওয়া নয়, জেতার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন বিদ্যালয়ের অবকাঠামো ছোট হওয়ার কারণে অনেকে এখানে ভর্তির সুযোগ পাইনি তাই আমরা আগামীতে কিভাবে আরো শিক্ষার্থী এখানে পড়ার সুযোগ পাই সেই ব্যবস্থা করবো এবং আমরা একটি ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। উক্ত অনুষ্ঠান পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ দেন । 

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ, ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিধানের মাধ্যমে শিক্ষার্থীরা অতিথিদের বরণ করে নেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতাপাঠ ও বাইবেল পাঠ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ