নড়াইলের কালিয়া পৌর এলাকার রামনগর গ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম কাজল বিশ্বাস। তিনি ওই এলাকার হরশিত বিশ্বাসের ছেলে।
কালিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে কাজল বিশ্বাসকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলীর নির্দেশে উপপরিদর্শক (এসআই) দিবাকর সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কালিয়া সাব-রেজিস্ট্রারি অফিসের দলিল লেখকদের ঘরের পাশের এলাকা থেকে তাকে আটক করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, গ্রেপ্তার কাজল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) স্বারনী ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের আইনে রুজু করা হয়েছে, যার মামলা নম্বর ১২ এবং তারিখ ২৭/০১/২০২৬।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন