ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের ৮নাম্বার ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধন

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের ৮নাম্বার ওয়ার্ডে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী  ও প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী–৮ নং ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল ও  সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ। উপস্থিত ছিলেন বাঁচা মিয়া সওদাগর, পশ্চিম মরিচ্যা ইউনিটের সভাপতি শামশুল আলম সওদাগর। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকগন। তাদের ব্যাপক উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি তাঁর বক্তব্যে জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর রাজনীতির মূল শক্তি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল। তিনি তাঁর বক্তব্যে ইসলামী আদর্শের আলোকে সমাজ সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়াপালং জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবুল হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ী বৃন্দ। বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষপর্যন্ত দেশ, জাতি ও এলাকার কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালীতে এক ব্যবসায়ী  নুরুল হক জামায়াতে যোগ দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের ৮নাম্বার ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের ৮নাম্বার ওয়ার্ডে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী  ও প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী–৮ নং ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল ও  সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ। উপস্থিত ছিলেন বাঁচা মিয়া সওদাগর, পশ্চিম মরিচ্যা ইউনিটের সভাপতি শামশুল আলম সওদাগর। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকগন। তাদের ব্যাপক উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি তাঁর বক্তব্যে জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর রাজনীতির মূল শক্তি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল। তিনি তাঁর বক্তব্যে ইসলামী আদর্শের আলোকে সমাজ সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়াপালং জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবুল হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ী বৃন্দ। বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষপর্যন্ত দেশ, জাতি ও এলাকার কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালীতে এক ব্যবসায়ী  নুরুল হক জামায়াতে যোগ দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ