ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপি স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

বিএনপি স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর ভাসানটেক সাগরিকা বস্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রধান অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম জানান, করোনা, বন্যা, খরা ও অন্যান্য সংকটময় সময়ে বিএনপি সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করেছে। তিনি বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা দলটির অঙ্গীকার।

তিনি আরও বলেন, বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে, যেখানে বয়স্ক থেকে শিশু পর্যন্ত সকলকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যাগুলো বোঝেন এবং নির্বাচিত হলে দেশের স্বাস্থ্যখাত ও উন্নয়নমূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেবেন।

ডা. রফিকুল ইসলাম স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ, গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য উন্নয়ন, আধুনিক রেফারেল ব্যবস্থা, ভ্যাকসিনেশন সমস্যা সমাধান এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ওপর দলের কার্যক্রম চলছে উল্লেখ করেন।

তিনি নির্বাচনি পরিবেশে দলের কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সকালে ফজরের নামাজের পর ভোট কেন্দ্রে পৌঁছে মানুষের ভোট নিশ্চিত করতে হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। গণতন্ত্রের দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের সুফল জনগণ পাবে, যদি সবাই একসাথে কাজ করে।”

এ সময় ভাষানটেক থানা বিএনপির সভাপতি কাদের মাহমুদ, ওই অঞ্চলের সাবেক তিনবারের মহিলা কমিশনার আমিনা, এবং সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপি স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর ভাসানটেক সাগরিকা বস্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রধান অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম জানান, করোনা, বন্যা, খরা ও অন্যান্য সংকটময় সময়ে বিএনপি সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করেছে। তিনি বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা দলটির অঙ্গীকার।

তিনি আরও বলেন, বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে, যেখানে বয়স্ক থেকে শিশু পর্যন্ত সকলকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যাগুলো বোঝেন এবং নির্বাচিত হলে দেশের স্বাস্থ্যখাত ও উন্নয়নমূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেবেন।

ডা. রফিকুল ইসলাম স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ, গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য উন্নয়ন, আধুনিক রেফারেল ব্যবস্থা, ভ্যাকসিনেশন সমস্যা সমাধান এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ওপর দলের কার্যক্রম চলছে উল্লেখ করেন।

তিনি নির্বাচনি পরিবেশে দলের কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সকালে ফজরের নামাজের পর ভোট কেন্দ্রে পৌঁছে মানুষের ভোট নিশ্চিত করতে হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। গণতন্ত্রের দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের সুফল জনগণ পাবে, যদি সবাই একসাথে কাজ করে।”

এ সময় ভাষানটেক থানা বিএনপির সভাপতি কাদের মাহমুদ, ওই অঞ্চলের সাবেক তিনবারের মহিলা কমিশনার আমিনা, এবং সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ