ফরিদপুর ও মাদারীপুর জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর আয়োজনে সোমবার সকালে ফরিদপুর পৌরসভার মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের করণীয়, দায়িত্বশীল রিপোর্টিং, তথ্য যাচাই ও নৈতিক সাংবাদিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করে সাংবাদিকদের নির্বাচনকালীন রিপোর্টিংয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় তিনি গণভোট, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, নির্বাচন কমিশনের কার্যাবলি, নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহের কৌশল এবং নির্বাচন প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামীকাল মঙ্গলবার শেষ হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে পেশাগতভাবে আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে উঠবেন এবং সঠিক ও নির্ভুল তথ্য জাতির সামনে তুলে ধরতে সক্ষম হবেন।
প্রশিক্ষণে ফরিদপুর ও মাদারীপুর জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন