জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে আলোচনা চললেও এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। রাজধানীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাকিবের ইস্যু সম্পূর্ণ রাষ্ট্রীয় আইনের বিষয়, এখানে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
গতকাল ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাকিব আল হাসানকে পুনরায় জাতীয় দলে ফেরানোর বিষয়ে বোর্ডের অবস্থান তুলে ধরেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেন। একইসঙ্গে বোর্ড পরিচালক আসিফ আকবরও সাকিবকে ঘিরে বিসিবির অবস্থান গণমাধ্যমকে জানান।
তবে এ প্রসঙ্গে ভিন্ন মত দিয়েছেন আমিনুল হক। তিনি বলেন, “এটা তো রীতিমতো স্টান্টবাজি। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্র। রাষ্ট্রের আইন যদি বলে সে নিরপরাধ এবং মামলাগুলো রাষ্ট্রীয়ভাবে প্রত্যাহার করা হয়, তাহলে সাকিব আসবে, এতে কারও কোনো সমস্যা নেই। একজন খেলোয়াড় হিসেবে সাকিবকে আমি সম্মান দিতে চাই। সাকিবের মতো একজন ক্রিকেটার খেলুক, এটা আমিও চাই।”
তিনি আরও বলেন, “এখন স্টান্টবাজি করে প্রশ্ন করার আগেই বলা হচ্ছে, সাকিবকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিতে পারে না। সাকিবের ইস্যু রাষ্ট্রীয় আইনের ব্যাপার। সেই আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নেই তাকে ফিরিয়ে আনার। সাকিব ফিরে আসুক আমরা অবশ্যই চাই, তবে সেটা হতে হবে রাষ্ট্রীয় আইনের মধ্য দিয়েই।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন