ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলার অভিযোগ, আহত ১

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদুল্লাচর বাজারের পূর্ব পাশে কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের প্রস্তুতি চলছিল। কার্যালয়ে সাজসজ্জার কাজ চলার সময় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লতিফাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জুয়েল মেম্বার, বিএনপি নেতা নাসির উদ্দীন নাসির এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা সেখানে হামলা চালান বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা কার্যালয়ের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করেন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জাহাঙ্গীর আলম (৩৫)-কে মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে আরেকজনকে লাঞ্ছিত করা হয়।

আহত জাহাঙ্গীর আলম বলেন, “শহীদুল ইসলাম শহীদসহ কয়েকজন নেতাকর্মী এসে বলেন, এখানে কোনো স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় হতে পারবে না। এরপর তারা আমাকে মারধর করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

লতিফাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া বলেন, “দেশে কি একদলীয় নির্বাচন হতে যাচ্ছে? স্বতন্ত্র প্রার্থীরা কি নির্বাচন করতে পারবে না, তাদের কার্যালয় থাকবে না? আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ বলেন, “অফিসের সামনে দিয়ে বিএনপির একটি মিছিল যাওয়ার সময় সাউন্ড বক্সের শব্দ বাড়িয়ে দেওয়ায় মিছিলে সমস্যা হয়। এ নিয়ে হালকা ধাক্কাধাক্কি হয়েছে। অফিস ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলার অভিযোগ, আহত ১

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ