ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজার জেলা পুলিশ সুপারের বডি ওর্ন ক্যামেরা ব্যবস্থাপনা পরিদর্শন ও মতবিনিময় সম্পন্ন

কক্সবাজার জেলা পুলিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ও বিশেষ তদারকি ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ। ভোট ডাকাতি, দাঙ্গা, হাঙ্গামা ও মারামারিসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রবিবার (২৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে কক্সবাজার জেলা পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবস্থাপনা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠপর্যায়ের কার্যক্রমের স্বচ্ছ মনিটরিং, প্রমাণ সংরক্ষণ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং অপারেশনাল জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের পেশাদার আচরণ, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনআস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজার জেলা পুলিশ সুপারের বডি ওর্ন ক্যামেরা ব্যবস্থাপনা পরিদর্শন ও মতবিনিময় সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ও বিশেষ তদারকি ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ। ভোট ডাকাতি, দাঙ্গা, হাঙ্গামা ও মারামারিসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রবিবার (২৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে কক্সবাজার জেলা পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবস্থাপনা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠপর্যায়ের কার্যক্রমের স্বচ্ছ মনিটরিং, প্রমাণ সংরক্ষণ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং অপারেশনাল জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের পেশাদার আচরণ, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনআস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ