আসন্ন গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বক্তব্যে বলেন, "গণতন্ত্রকে সুসংহত করতে প্রতিটি ভোটারের অংশগ্রহণ অপরিহার্য। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।" এছাড়া ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত সচিব (উন্নয়ন), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জেলা পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাগণ, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, মসজিদের ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে গণভোটের গুরুত্ব তুলে ধরেন। বিশেষভাবে তরুণ ভোটার এবং জুলাই যোদ্ধাদের সক্রিয় অংশগ্রহণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। জেলা প্রশাসক জানান, নড়াইল জেলায় ভোট উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
সভা শেষে প্রধান অতিথি উপস্থিত সবার সাথে মতবিনিময় করেন এবং ভোটারদের দোরগোড়ায় সচেতনতা প্রচার করার নির্দেশ দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন