ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে ফেলার অভিযোগ, নির্বাচন অফিসে লিখিত আপত্তি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসারের কাছে অভিযোগ করেছেন বগুড়া৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন। রোববার ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে তিনি শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিকভাবে অভিযোগ জানান।

অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানারসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। অধ্যাপক আব্দুল মতিন বলেন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দাঁড়িপাল্লা প্রতীকের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।

উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে ফেলার অভিযোগ, নির্বাচন অফিসে লিখিত আপত্তি

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসারের কাছে অভিযোগ করেছেন বগুড়া৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন। রোববার ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে তিনি শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিকভাবে অভিযোগ জানান।

অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানারসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। অধ্যাপক আব্দুল মতিন বলেন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দাঁড়িপাল্লা প্রতীকের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।

উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ