চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে রবিবার ভোর থেকেই বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ছে। সরেজমিন দেখা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে মাঠের সামনের এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অবস্থান করছিলেন। অনেক নেতাকর্মী রাত থেকেই মাঠে এসে অবস্থান নেন, কেউ কেউ আবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দলবেঁধে সেখানে পৌঁছান।
দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানেই রাত্রিযাপন করেন।
দলীয় সূত্র জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ৯টায় তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম সফর শেষে বিএনপির চেয়ারম্যান ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরের লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন