রাজশাহী ওয়ারিয়র্সের বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনাল হেরে রানার্সআপ হওয়া চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম ভারত আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বিসিবির সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন।
শরীফুল বলেন, নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলকে ভারতে পাঠাবে না। বিসিবি আইসিসিকে দু’বার চিঠি দিয়েছে যাতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলা হয়, কিন্তু আইসিসি ভারতেই খেলার নির্দেশ দিয়েছে। ১২-২ ভোটে বাংলাদেশ হেরে যাওয়ার পরও বিসিবি অটল থেকে স্পষ্ট জানিয়েছে, ভারত পাঠানো হবে না।
তিনি ফাইনালের পর সংবাদ সম্মেলনে বলেন, “বিসিবি আমাদের অভিভাবক। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সাধুবাদ জানাই। এখন এসব নিয়ে আর বেশি কথা না বলাই ভালো।”
শরীফুল আরও যোগ করেন, বিশ্বকাপে যাওয়া-না যাওয়া বিসিবির হাতে, খেলোয়াড়দের কাজ হলো নিজের পারফরম্যান্স উন্নত করা। “আমি চেষ্টা করেছি, তামিমও চেষ্টা করেছে। সবাই সেরাটা দিতে চায়। বিশ্বকাপ নিয়ে ভাবার চেয়ে নিজের খেলায় মন দিই।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন