ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান

বিদেশি মদের বড় চালান জব্দ, আটক ৩

মো: রিয়াজ
মো: রিয়াজ শেরপুর জেলা প্রতিনিধি :
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

বিদেশি মদের বড় চালান জব্দ, আটক ৩
জব্দকৃত মাদক।

শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। তারা সবাই শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর–বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এক বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিদেশি মদের বড় চালান জব্দ, আটক ৩

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ