বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিকে জনগণের সঙ্গে ধোঁকা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই। মানুষের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই, যা আমরা বাস্তবায়ন করতে পারব। দেশের অর্থনীতিকে খাদের কিনারে ফেলে দেওয়া হবে না। যে প্রতিশ্রুতি রক্ষা করা যাবে না, এমন কার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া আমাদের কাজ নয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, বিধবা কার্ডের টাকা অনেক ক্ষেত্রে আমাদের মা–বোনেরা ঠিকমতো বুঝে পান না। তাহলে আপনারা যে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, সেই টাকার নিশ্চয়তা কী? আমরা যার যে ন্যায্য অধিকার, তা তার কাছে পৌঁছে দিতে চাই। আমরা ন্যায়বিচার চাই, স্বচ্ছতার রাজনীতি চাই।
তিনি আরও বলেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য দূর করার সংস্কার ও রংপুরের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার আমরা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব।
নির্বাচনী এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও রংপুর-২ আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর–দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ, রংপুর-১ আসনের প্রার্থী রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের প্রার্থী মাহাবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন।
সমাবেশে ১০ দলীয় ঐক্যজোটের রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের প্রার্থী আখতার হোসেনের হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন