ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

সুমা আক্তার
সুমা আক্তার স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

গাজীপুর মহানগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষক মিলনমেলা ২০২৬’। শনিবার (গতকাল) গাজীপুর মহানগরের সালনা এলাকায় অবস্থিত সালনা পর্যটন রিসোর্ট ও পিকনিক স্পটে দিনব্যাপী এই আয়োজন করা হয়।

মিলনমেলায় মহানগরের প্রায় ৮ শতাধিক কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রায় ২ হাজার ২০০ শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। শিক্ষকদের বিশাল সমাগমে পুরো পর্যটন এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে সকালে আনন্দ শোভাযাত্রা ও খেলাধুলার আয়োজন করা হয়। পরে মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মোসাদ্দিকুর রহমান মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সহধর্মিণী তাপসী রানী তন্ময় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা উন্নত সমাজ ও জাতি গঠনের মূল কারিগর। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কিন্ডারগার্টেন শিক্ষকরা শিক্ষার প্রসারে যে অবদান রাখছেন, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় আমরা সবসময় পাশে থাকব।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী হাসান আজমল ভূঁইয়া বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, গাছা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হামিদ খান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি গাছা ছাত্রদলের এম. রতন তানজীম।

বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষকদের পরিবেশনায় গান, কবিতা ও কৌতুক পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়। পরে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী শিক্ষক মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ