ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডঃ মুহাম্মদ জালাল উদ্দিনের বিকল্প নেই

দুর্গাপুরে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল: ডঃ জালাল উদ্দিনের জন্য ভোট প্রার্থনা

চাঁদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডঃ মুহাম্মদ জালাল উদ্দিনের সমর্থনে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি।

বিকেল থেকেই দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একত্রিত হতে থাকেন। পরে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা 'ধানের শীষ' ও 'ডঃ জালাল উদ্দিনের' পক্ষে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডঃ মুহাম্মদ জালাল উদ্দিনের বিকল্প নেই। নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারা পরিবর্তনের অপেক্ষায় আছে। তারা আরও বলেন

"দুর্গাপুর ইউনিয়নের প্রতিটি ঘরে আজ ধানের শীষের জোয়ার এসেছে। ইনশাআল্লাহ, সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন জয়ী হবেন।"

মিছিলে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিছিলটি শান্তিপূণভাবে সম্পন্ন হয় এবং শেষ হয় স্থানীয় একটি বাজারের কেন্দ্রস্থলে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুর্গাপুরে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল: ডঃ জালাল উদ্দিনের জন্য ভোট প্রার্থনা

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডঃ মুহাম্মদ জালাল উদ্দিনের সমর্থনে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি।

বিকেল থেকেই দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একত্রিত হতে থাকেন। পরে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা 'ধানের শীষ' ও 'ডঃ জালাল উদ্দিনের' পক্ষে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডঃ মুহাম্মদ জালাল উদ্দিনের বিকল্প নেই। নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারা পরিবর্তনের অপেক্ষায় আছে। তারা আরও বলেন

"দুর্গাপুর ইউনিয়নের প্রতিটি ঘরে আজ ধানের শীষের জোয়ার এসেছে। ইনশাআল্লাহ, সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন জয়ী হবেন।"

মিছিলে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিছিলটি শান্তিপূণভাবে সম্পন্ন হয় এবং শেষ হয় স্থানীয় একটি বাজারের কেন্দ্রস্থলে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ