ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা

চট্টগ্রামকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়

বিপিএলের শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে রাজশাহী ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম মাত্র ১১১ রানে থামে।

এটি রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয়েছিল। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা, দুবার রাজশাহী সমান শিরোপা জয় করেছে বরিশাল, এবং একবার জিতেছে রংপুর রাইডার্স।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদ হাসানের ঝড়ো ব্যাটিং এবং সাহিবজাদার ধৈর্যশীল ইনিংসের কারণে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান।

দ্বিতীয় উইকেটে খেলতে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে তানজিদ ৪৭ রানের জুটি গড়েন। শরিফুল ইসলামের বলে ১৫ বলে ২৪ রান করার পর উইলিয়ামসন আউট হন।

অপেনার তানজিদ হাসান তামিম এরপরও খেলতে থাকেন। ফিফটির পর সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। এবারের বিপিএলে এটি তার চতুর্থ সেঞ্চুরি। ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন তানজিদ; এর আগে এই কৃতিত্ব পেয়েছেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

বিপিএলের শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে রাজশাহী ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম মাত্র ১১১ রানে থামে।

এটি রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয়েছিল। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা, দুবার রাজশাহী সমান শিরোপা জয় করেছে বরিশাল, এবং একবার জিতেছে রংপুর রাইডার্স।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদ হাসানের ঝড়ো ব্যাটিং এবং সাহিবজাদার ধৈর্যশীল ইনিংসের কারণে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান।

দ্বিতীয় উইকেটে খেলতে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে তানজিদ ৪৭ রানের জুটি গড়েন। শরিফুল ইসলামের বলে ১৫ বলে ২৪ রান করার পর উইলিয়ামসন আউট হন।

অপেনার তানজিদ হাসান তামিম এরপরও খেলতে থাকেন। ফিফটির পর সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। এবারের বিপিএলে এটি তার চতুর্থ সেঞ্চুরি। ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন তানজিদ; এর আগে এই কৃতিত্ব পেয়েছেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ