ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

একটি স্বার্থান্বেষী দল ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল: চরমোনাই পীর

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

একটি স্বার্থান্বেষী দল ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল: চরমোনাই পীর
নির্বাচনি পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল। তবে তার সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। ওই দল ক্ষমতায় গেলেও দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না, বরং ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তি ও দলীয় স্বার্থ হাসিল করবে। নীতিগত এই মৌলিক পার্থক্যের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট ত্যাগ করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, যারা ইসলামের নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, দেশবাসী তাদের প্রকৃত চেহারা চিনে নিয়েছে। শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

কোনো জোটের ওপর নির্ভর না করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নিজস্ব শক্তিতে এগিয়ে যাচ্ছে। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি। এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভা শেষে চরমোনাই পীর দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

একটি স্বার্থান্বেষী দল ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল। তবে তার সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। ওই দল ক্ষমতায় গেলেও দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না, বরং ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তি ও দলীয় স্বার্থ হাসিল করবে। নীতিগত এই মৌলিক পার্থক্যের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট ত্যাগ করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, যারা ইসলামের নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, দেশবাসী তাদের প্রকৃত চেহারা চিনে নিয়েছে। শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

কোনো জোটের ওপর নির্ভর না করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নিজস্ব শক্তিতে এগিয়ে যাচ্ছে। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি। এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভা শেষে চরমোনাই পীর দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ