ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশের ক্ষতি ৩৩০ কোটি টাকা, দাবি ভারতীয় গণমাধ্যমের

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের ক্ষতি ৩৩০ কোটি টাকা, দাবি ভারতীয় গণমাধ্যমের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘নিরাপত্তাজনিত উদ্বেগ’ জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলার অনিচ্ছা প্রকাশ করেছে। বিসিবি আইসিসির কাছে অনুরোধ করেছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার। তবে আইসিসি স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন হবে না এবং ভারতেই খেলতে হবে।

আইসিসি বৃহস্পতিবার পর্যন্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় বেঁধে দেয়। তবে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়ার সম্ভাবনা বেড়েছে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে আর্থিক ক্ষতি প্রায় ৩৩০ কোটি টাকা হবে। পিটিআই-এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এতে বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতি হতে পারে। ক্ষতির প্রধান কারণ হলো সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও অন্যান্য আর্থিক আয় হারানো।

বিশ্বকাপে বাংলাদেশের ভারতে মোট চারটি ম্যাচ খেলার কথা ছিল—কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ‘অনির্দিষ্ট পরিস্থিতি’ উল্লেখ করে বাদ দেওয়ার পরই বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ তুলেছে।

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হবে কি না, তা আগামী কয়েক দিনের মধ্যে স্পষ্ট হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের ক্ষতি ৩৩০ কোটি টাকা, দাবি ভারতীয় গণমাধ্যমের

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘নিরাপত্তাজনিত উদ্বেগ’ জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলার অনিচ্ছা প্রকাশ করেছে। বিসিবি আইসিসির কাছে অনুরোধ করেছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার। তবে আইসিসি স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন হবে না এবং ভারতেই খেলতে হবে।

আইসিসি বৃহস্পতিবার পর্যন্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় বেঁধে দেয়। তবে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়ার সম্ভাবনা বেড়েছে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে আর্থিক ক্ষতি প্রায় ৩৩০ কোটি টাকা হবে। পিটিআই-এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এতে বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতি হতে পারে। ক্ষতির প্রধান কারণ হলো সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও অন্যান্য আর্থিক আয় হারানো।

বিশ্বকাপে বাংলাদেশের ভারতে মোট চারটি ম্যাচ খেলার কথা ছিল—কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ‘অনির্দিষ্ট পরিস্থিতি’ উল্লেখ করে বাদ দেওয়ার পরই বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ তুলেছে।

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হবে কি না, তা আগামী কয়েক দিনের মধ্যে স্পষ্ট হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ