ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজারের চারটি নির্বাচনি আসনে পথসভা ও প্রচারণা শুরু

নির্বাচনি আচরণ বিধিমালা ঠিক রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকেরা কক্সবাজারের চারটি নির্বাচনি আসনে পথসভা ও প্রচারণা শুরু করেছে বৃহস্পতিবার(২২ জানুয়ারী -২৬) দুপুর থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন আসনে প্রতিদন্দিদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও দাড়িঁপাল্লার প্রতিক নিয়ে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ(২৯৭) আসন থেকে জাতীয় সংসদ পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা ও গণসংযোগ শুরু করেন এবং সন্ধ্যায় কোটবাজারের পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন আজকের পথসভায় জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো কোটবাজার এলাকা যা জনসভায় রূপান্তরিত হয়েছে।ন্যায়, ইনসাফ ও জনকল্যাণের বার্তা পৌঁছে দিতে এই পথসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন। ইনশাআল্লাহ, দাড়িঁপাল্লার বিজয় সুনিশ্চিত। তিনি আরো বলেন আমি জনগণের সেবক হতে চাই, শাসক হতে চাইনা।

অন্যদিকে ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরীও তার কর্মী সমর্থকেরা গণসংযোগ ও প্রচারণা শুরু করে দুপুর থেকে এবং সন্ধায় উখিয়ার সোনারপাড়া  বাজারে পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সহ অনেক উন্নয়নে তার অবদান আছে।

 কক্সবাজার-৪ চকরিয়া-পেকুয়া আসন থেকে জামায়াতের মনোনিত জাতীয় সংসদ পদ প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ  শুরু করেন। অন্যদিকে একই আসনে বিএনপি মনোনিত প্রার্থী সালাউদ্দীন আহমদ প্রচারণা ও গণসংযোগ শুরু করেন চকরিয়ার কোনাখালী থেকে।

দাড়িঁপাল্লা প্রতিক নিয়ে কক্সবাজার-৩ কক্সবাজার সদর-রামু আসন থেকে জাতীয় সংসদ পদ প্রার্থী শহীদুল আলম বাহাদুর ও বিএনপি মনোনিত প্রার্থী লুৎফুর রহমান কাজল প্রচারণা শুরু করেন। কক্সবাজার-২  মহেশখালী- কুতুবদিয়া আসন থেকে জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ ও বিএনপি মনোনিত সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ দুপুর থেকে গণসংযোগ শুরু করে  পরে পথসভায় বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজারের চারটি নির্বাচনি আসনে পথসভা ও প্রচারণা শুরু

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ