সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শবনম বুবলীকে মা হওয়ার গুঞ্জন ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কয়েকটি ছবি ঘিরে ছড়িয়ে পড়া এই গুঞ্জনকে শুরুতে পাত্তা না দিলেও এবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।
শবনম বুবলী বলেন, “সোশ্যাল মিডিয়ায় এত ট্রলিং ও বুলিং দেখে আমার অনেক সহকর্মীই বলেছেন, আপু, আপনি ব্যবস্থা নিন। এখন তো এআই এসেছে, যার অপব্যবহার করে আজেবাজে ভিডিও তৈরি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। তবে এখন মনে হচ্ছে নেওয়া উচিত। এড়িয়ে যেতে যেতে এসব আরও মাথাচাড়া দেয়। আমাদের দেশে সাইবার ক্রাইম দমন আইন রয়েছে এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল।”
অভিনেত্রী আরও বলেন, “ইদানিং মেয়েরা মেয়েদেরকেই বেশি ট্রল করছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অনেক হিজাব পরা নারীও মিথ্যা ও গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে। আমি মনে করি, এটি আমাদের ইসলামকে অবমাননা করে, কারণ ইসলামে গীবত করা জঘন্যতম কাজ হিসেবে গর্হিত।”
বুবলী এসব মন্তব্য করেছেন সম্প্রতি রাজধানীর বনানীতে বিউটিওলোজি এসথেটিক ক্লিনিকের শো-রুম উদ্বোধনের সময়, যেখানে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই গুজবের শিকার হওয়া প্রসঙ্গে নিজের ভাবনা ব্যক্ত করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন