ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় সেনাবাহিনীর অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা (২৩৩০ ঘটিকা) সময় সেনাবাহিনীর নিয়মিত রাত্রিকালীন টহল দল পুরাতন বান্দুরা এলাকায় টহলকালে একটি স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সেনা টহল দলকে দেখে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা হয়।
পরবর্তী তল্লাশিতে আটককৃতদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।
এ সময় ওই রেস্তোরাঁ এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত মাদক ব্যবসায়ী এস কে মোহাম্মদ নাজমুল হোসেন সেনা টহল দলকে দেখে পাশের একটি বাড়িতে পালিয়ে গিয়ে গেট বন্ধ করে দেন। পরে নবাবগঞ্জ থানার পুলিশের সহায়তায় বাড়িটি তল্লাশি করে নাজমুলকে তার বাসা থেকে আটক করা হয়।
পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেন, তিনি ওই অর্থ গতদিন আনুমানিক ১০০ পিস ইয়াবা বিক্রি করে অর্জন করেছেন। আটককৃতরা হলেন, এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৪), মহসিন মল্লিক (৩৬)। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ৩৮,৩২০ টাকা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত আলামতসহ নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন