আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে এবং ‘হ্যাঁ-না’ ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে এই সচেতনতামূলক কার্যক্রমে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণকালে ভোটারদের উদ্দেশ্যে ইউএনও বলেন, "ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কোনো প্রার্থী পছন্দ হলে তাকে 'হ্যাঁ' এবং পছন্দ না হলে 'না' ভোট প্রদানের যে বিধান রয়েছে, সে সম্পর্কে সাধারণ ভোটারদের স্পষ্ট ধারণা দিতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন।"
এ সময় উপস্থিত ছিলেন:
কর্মকর্তারা বাজারের বিভিন্ন পয়েন্টে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং ভোটের দিন কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ভোটাররা। তাদের মতে, এ ধরনের প্রচারণার ফলে সাধারণ মানুষ ভোটের নিয়মাবলী সম্পর্কে আরও সচেতন হতে পারবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন