ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে বিএনপি নেতা বহিষ্কার, স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

নড়াইলে বিএনপি নেতা বহিষ্কার, স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ
সরদার আনোয়ার হোসেন

নড়াইল-১ আসনের নির্বাচনী প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, তিনি স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেনের সমর্থনে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন, যা সংগঠনবিরোধী কর্মকাণ্ড হিসেবে গণ্য হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরদার আনোয়ার হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে।

নড়াইল-১ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র। এখানে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ছাড়াও অংশ নিয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন (ফুটবল) এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া)।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বহিষ্কারের পদক্ষেপ দলীয় ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ, তবে এটি নির্বাচনী উত্তেজনা বাড়াতে পারে। নড়াইল-১ আসনে ভোটারদের মনোভাব ও এই ঘটনার প্রভাব নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলে বিএনপি নেতা বহিষ্কার, স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

নড়াইল-১ আসনের নির্বাচনী প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, তিনি স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেনের সমর্থনে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন, যা সংগঠনবিরোধী কর্মকাণ্ড হিসেবে গণ্য হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরদার আনোয়ার হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে।

নড়াইল-১ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র। এখানে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ছাড়াও অংশ নিয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন (ফুটবল) এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া)।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বহিষ্কারের পদক্ষেপ দলীয় ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ, তবে এটি নির্বাচনী উত্তেজনা বাড়াতে পারে। নড়াইল-১ আসনে ভোটারদের মনোভাব ও এই ঘটনার প্রভাব নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ