সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে নগরীর জনজীবন প্রায় থমকে দাঁড়ায়।
মুহূর্তের একটু আগে, দুপুর ১২:৪৫ মিনিটে মঞ্চে উঠে তারেক রহমান প্রায় ২৫ মিনিট বক্তব্য রাখেন। তার বক্তব্য চলাকালীন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী, ভক্ত-অনুরাগী ও দলীয় নেতাকর্মীরা যেখানে ছিলেন, সেখানে থেমে দাঁড়িয়ে পুরো বক্তব্যটি শোনেন।
বিশেষ করে নয়াসড়ক, চৌহাট্টা, রিকাবীবাজার ও আম্বরখানা পয়েন্টে ভিড় বেশি লক্ষ্য করা যায়। কেউ ফুটপাতে বসে পড়েছেন, কেউ রাজপথে দাঁড়িয়ে ছিলেন। রিকাবীবাজার পয়েন্টে উপস্থিত বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, “ব্যক্তিগত কিছু কাজ থাকায় মাঠে আসতে পারিনি। তাই এখানে দাঁড়িয়ে পুরো বক্তব্য শুনছি।”
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সিলেট বিভাগের কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, নির্বাচনী জোট ও বিএনপি মনোনীত প্রার্থীরাও বক্তব্য রাখেন।
সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের এ সমাবেশে সাধারণ মানুষ থেকে নেতাকর্মী পর্যন্ত সবাই প্রবল আগ্রহ নিয়ে বক্তব্য শুনেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন