বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্হানগড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ীদের এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্তত দুই হাজার ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।
সভায় ব্যবসায়ী আলহাজ্ব ফরহাদ হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন মীর শাহে আলম। তিনি বলেন, “শিবগঞ্জের ব্যবসায়ী সমাজ সবসময় গণতন্ত্র, ন্যায্যতা ও মানুষের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। ধানের শীষ মানেই জনগণের মুক্তি, ধানের শীষ মানেই দেশের অর্থনীতি ও ব্যবসার নিরাপত্তা।”
তিনি আরও আশ্বাস দেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ হবে এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরাও বক্তব্য রাখেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন