ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উত্তরায় ভোটাররা মহিউদ্দিন রনিকে মরহুম হাদি ভাইয়ের প্রতিচ্ছবি ও ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে দেখছেন

নাজমুল ইসলাম
নাজমুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

উত্তরায় ভোটাররা মহিউদ্দিন রনিকে মরহুম হাদি ভাইয়ের প্রতিচ্ছবি ও ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে দেখছেন

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আজ উত্তরা ৭ নম্বর সেক্টরে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। ‘রেল ইঞ্জিন’ প্রতীকের মাধ্যমে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি, এবং ‘ইনসাফের ঢাকা-১৮’ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাদ জোহর তিনি উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন। নামাজ শেষে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও হস্তান্তরিত লিফলেটের মাধ্যমে তার উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগে সাধারণ ভোটাররা আবেগপ্রবণ হয়ে মহিউদ্দিন রনিকে জড়িয়ে ধরেন। অনেকেই তাকে মরহুম হাদি ভাইয়ের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসেবে আশীর্বাদ করেন।

মহিউদ্দিন রনি বলেন, “আমি ঢাকা-১৮ আসনকে ইনসাফভিত্তিক ও মাদকমুক্ত এলাকায় পরিণত করতে চাই। রেল ইঞ্জিন প্রতীক নিয়ে আমি আপনাদের সেবা করার সুযোগ চাই।”

প্রচারণায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক তরুণ সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

উত্তরায় ভোটাররা মহিউদ্দিন রনিকে মরহুম হাদি ভাইয়ের প্রতিচ্ছবি ও ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে দেখছেন

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আজ উত্তরা ৭ নম্বর সেক্টরে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। ‘রেল ইঞ্জিন’ প্রতীকের মাধ্যমে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি, এবং ‘ইনসাফের ঢাকা-১৮’ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাদ জোহর তিনি উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন। নামাজ শেষে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও হস্তান্তরিত লিফলেটের মাধ্যমে তার উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগে সাধারণ ভোটাররা আবেগপ্রবণ হয়ে মহিউদ্দিন রনিকে জড়িয়ে ধরেন। অনেকেই তাকে মরহুম হাদি ভাইয়ের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসেবে আশীর্বাদ করেন।

মহিউদ্দিন রনি বলেন, “আমি ঢাকা-১৮ আসনকে ইনসাফভিত্তিক ও মাদকমুক্ত এলাকায় পরিণত করতে চাই। রেল ইঞ্জিন প্রতীক নিয়ে আমি আপনাদের সেবা করার সুযোগ চাই।”

প্রচারণায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক তরুণ সমর্থক উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ