ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওমরাহ করতে অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

ওমরাহ করতে অভিনেত্রীর মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মালেশিয়ান অভিনেত্রী নাদিয়া কেসুমা। গত ১৪ জানুয়ারি ওমরাহর উদ্দেশ্যে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন ১৫ জানুয়ারি সকাল ৮টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বামী ড. মুহাম্মদ কামারুল কাবিলান আবদুল্লাহ। এছাড়া তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী নরিনী আবদুল্লাহ সামাজিক মাধ্যমে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নাদিয়ার মেয়ে সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তার মা ১৫ জানুয়ারি সকাল ৮টা ৫ মিনিটে মারা গেছেন এবং তিনি সবার কাছে তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

নাদিয়া কেসুমা ‘শয়তান মুনাফিক’ এবং ‘কুদেতা’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ১৪ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি মালয়েশিয়া থেকে জেদ্দায় পাড়ি জমিয়েছিলেন।

নাদিয়ার আসল নাম নাদিয়াহ কাসুমাওয়াতি আব্দুল করিম। ১৪ জানুয়ারি একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহ হজযাত্রীর দলের সঙ্গে সৌদি আরবে পৌঁছান। তার মেয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর দিনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েক ঘণ্টা পর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওমরাহ করতে অভিনেত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ