ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপির চার বিদ্রোহী প্রার্থীসহ ১৫ প্রার্থীর প্রতীক চূড়ান্ত

নড়াইলে দুই আসনে প্রতীক বরাদ্দ

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

নড়াইলে দুই আসনে প্রতীক বরাদ্দ
জেলা প্রশাসককের কার্যালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে বিএনপির চার বিদ্রোহীসহ মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন কলস প্রতীক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন ফুটবল প্রতীক এবং সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীক পেয়েছেন। একই আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ হাতপাখা এবং জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা লাঙ্গল প্রতীক পেয়েছেন।

অন্যদিকে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কলস প্রতীক এবং আরেক স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীক পেয়েছেন। একই আসনে বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম ট্রাক এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী ছঁড়ি প্রতীক পেয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলে দুই আসনে প্রতীক বরাদ্দ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ