নির্বাচনি আচরণ বিধিমালা সম্পর্কিত মতবিনিময় সভা কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে বুধবার (২১ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, নির্বাচনি প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও দাড়িঁপাল্লা প্রতিক নিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ-২৯৭) আসন থেকে জাতীয় সংসদ পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন তার ছোট ভাই ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। এছাড়া জামায়াতের জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, অফিস সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহাজাহান, দাড়িঁপাল্লা প্রতিক নিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকয়া-২৯৪) আসন থেকে জাতীয় সংসদ পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, মহেশখালী-কুতুবদিয়া (২৯৫) আসন থেকে জাতীয় সংসদ পদপ্রার্থী এবং দাড়িঁপাল্লা ও ধানের শীষ প্রতিকের পক্ষে প্রতিনিধি, দাড়িঁপাল্লা প্রতিক নিয়ে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-২৯৬) আসন থেকে জাতীয় সংসদ পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর এবং ধানের শীষ প্রতিকের পদপ্রার্থী লুৎফুর রহমান কাজল প্রভৃতি উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সকল প্রার্থীদের প্রতিক বরাদ্দ এবং ঘোষণা করেন কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন