আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে শুরু হয়েছে জমজমাট নির্বাচনী প্রচারণা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে উপজেলাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন।
এই আসনে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরাও জয়ের লক্ষ্য নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ আসনের চূড়ান্ত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মোট ছয়জন প্রার্থী অংশ নিচ্ছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকন পেয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার লড়ছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে। জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমানের বরাদ্দকৃত প্রতীক ‘লাঙ্গল’। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ তহিদুল ইসলাম তুহিন পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আতোয়ারুল ইসলাম লড়ছেন ‘কোঁদাল’ প্রতীক নিয়ে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এডভোকেট আব্দুর রউফ আকন্দ পেয়েছেন ‘মোটরসাইকেল’ প্রতীক।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন