এক যুগ ধরে নতুন কোনো অ্যালবাম প্রকাশ না করলেও একক গান দিয়ে নিয়মিত শ্রোতাদের মন জয় করে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। বিশেষ করে বিভিন্ন সিনেমায় গান গেয়ে তিনি আলোচনায় ছিলেন দীর্ঘদিন। বছরখানেক আগে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে সংগীতে নিজের প্রত্যাবর্তন ঘটান তিনি। এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়ান। এবার নতুন অ্যালবাম প্রকাশের মাধ্যমে আরও বড় পরিসরে ফিরছেন এই শিল্পী।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বালাম তার পঞ্চম একক অ্যালবামের কথা জানান। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘মাওলা’। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই অ্যালবামটি প্রকাশ পাবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে বালামের অ্যালবামপ্রেমী ভক্ত-শ্রোতাদের।
বালাম জানান, ছয়টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অ্যালবামটিতে নতুন প্রজন্মের শ্রোতাদের কথাও বিশেষভাবে ভাবা হয়েছে, যেন জেন-জি শ্রোতারাও তার গানের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করতে পারেন।
নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, একক গান দিয়ে ভক্তদের সব ধরনের চাহিদা পূরণ করা কঠিন। একটি অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান রাখার সুযোগ থাকে, যা একজন শিল্পীর ভাবনা ও সৃজনশীলতাকে আরও ভালোভাবে তুলে ধরতে পারে।
করোনাকালীন সময়ের উপলব্ধি থেকে তৈরি এই অ্যালবামের গানগুলো বর্তমান সময়ের অস্থিরতার মাঝে শ্রোতাদের মনে প্রশান্তি জোগাবে বলেও মনে করেন তিনি। অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন বালাম নিজেই করেছেন। তবে গীতিকারদের নাম আপাতত প্রকাশ করতে চাননি তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে বালামের সর্বশেষ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হয়েছিল। এর আগে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে প্রকাশিত তার তিনটি একক অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘এক মুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’ ও ‘রিমঝিম’-এর মতো কালজয়ী গান উপহার দিয়ে বাংলা সংগীতে নিজের অবস্থান দৃঢ় করেন বালাম। এক যুগের বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে আবারও সেই জায়গায় ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন