ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ দুইজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৪র্থ শ্রেণির (১৪) এক ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করেছে। থানা পুলিশ গতকাল রোববার ১৮ জানুয়ারি রাতে এ ঘটনায় জড়িত উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়ার নেপাল চন্ত্র সরকারের ছেলে শিপন কুমার সরকার (২০) ও একই গ্রামের সজল দাস ওরফে সঞ্জয় (১৭) নামের দুই লম্পটকে গ্রেপ্তার করেছে। সোমবার ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

আদমদীঘি থানা ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ওই ছাত্রী গত ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাবার পথে সজল দাস ওরফে সঞ্জয় তাদের বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল শিপন কুমার সরকার। এরপর ওই দুই লম্পট ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ দুইজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘিতে ৪র্থ শ্রেণির (১৪) এক ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করেছে। থানা পুলিশ গতকাল রোববার ১৮ জানুয়ারি রাতে এ ঘটনায় জড়িত উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়ার নেপাল চন্ত্র সরকারের ছেলে শিপন কুমার সরকার (২০) ও একই গ্রামের সজল দাস ওরফে সঞ্জয় (১৭) নামের দুই লম্পটকে গ্রেপ্তার করেছে। সোমবার ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

আদমদীঘি থানা ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ওই ছাত্রী গত ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাবার পথে সজল দাস ওরফে সঞ্জয় তাদের বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল শিপন কুমার সরকার। এরপর ওই দুই লম্পট ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ