ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আলীকদমে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার

চৌধুরী মোহাম্মদ সুজন
চৌধুরী মোহাম্মদ সুজন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬

আলীকদমে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে মাদকসহ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনা জোন সূত্রে জানা যায়, আলীকদম সেনা জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলমের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয় আলীকদম জোন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায়।

অভিযানকালে স্থানীয়দের সহযোগিতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও মানবপাচারবিরোধী কার্যক্রম জোরদার করা হয়। এ সময় হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফুল হককে গ্রেপ্তার করা হয় এবং তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সকাল ১০টা ৩০ মিনিটে কানামেম্বার ঘাট চেকপোস্ট এলাকায় রিয়াদ নামের এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে, জাফর নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আলীকদম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক ও মানবপাচার নির্মূলসহ অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আলীকদমে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ