সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে একজন মানসিক ভারসাম্যহীন তরুণীর ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, উস্কোখুশকো চুল, মলিন পোশাক আর মুখভর্তি ধুলোমাখা এক তরুণীর সঙ্গে জোভান কথোপকথন চালাচ্ছেন। এমন অগোছালো লুকে জোভানের পাশে ওই তরুণীকে দেখে নেটিজেনদের মনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে এবং অনেকেই প্রশ্ন তুলেছেন জোভানের সঙ্গে থাকা ওই তরুণী আসলে কে।
ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই রহস্যময়ী তরুণী আর কেউ নন, তিনি বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সাধারণত পর্দায় তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও রোমান্টিক চরিত্রে দেখা গেলেও, এবার সম্পূর্ণ ভিন্ন এক লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। ভিডিওতে কেয়া পায়েলকে একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দেখা যায়। একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং তিনি এর বিচার চান।
ঠিক সেই মুহূর্তে অভিনেতা জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হলে কেয়া পায়েল তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ শুরু করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে জোভান রসিকতা করে ক্যাপশনে লিখেছেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’ ভিডিওটি প্রকাশের পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক অনুরাগী মন্তব্য করেছেন যে, প্রথম দেখায় তারা কেয়া পায়েলকে একদমই চিনতে পারেননি। কেউ তার অভিনয়ের প্রশংসা করেছেন, আবার কেউ মেকআপের নিখুঁত কাজের প্রশংসা করেছেন।
তবে আলোচিত এই ভিডিওর নেপথ্য গল্প কিংবা নাটকের নাম সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেতা জোভান। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বিশেষ কোনো নাটকের শুটিংয়ের প্রয়োজনেই এমন ব্যতিক্রমী সাজে ক্যামেরায় ধরা দিয়েছেন এই দুই তারকা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন