আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রাক্কালে আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক এবং ক্রিকেটীয় সংকটে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকটে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকম এশিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের সমস্যার সমাধান না হলে এবং তাদের যৌক্তিক দাবি না মানা হলে পাকিস্তানও এই মেগা ইভেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিতে পারে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার প্রতিবাদে এবং নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বিসিবি তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়েছে। এই ইস্যুতে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এই প্রেক্ষাপটে পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড বাংলাদেশের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে।
ইসলামাবাদ মনে করছে, বিসিবি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার পেছনে যে কারণগুলো দেখিয়েছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত। ফলে এই অচলাবস্থা নিরসন না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে আভাস পাওয়া গেছে।
পিসিবির শীর্ষ পর্যায়ের সূত্রের বরাতে জানানো হয়েছে, উপমহাদেশের দুই গুরুত্বপূর্ণ দল বাংলাদেশ ও পাকিস্তানকে বাদ দিয়ে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা আইসিসির জন্য কেবল লোকসানই নয়, বরং পুরো টুর্নামেন্টের জৌলুস কমিয়ে দেবে। বর্তমানে বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে এবং আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হবে কি না, তার ওপরই এখন নির্ভর করছে টুর্নামেন্টের ভবিষ্যৎ। দুই দেশের এই কঠোর অবস্থানের ফলে ক্রিকেট আঙিনায় এখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন