রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পহেল চাকমা জানান, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে তিনি রাঙামাটি শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় অবস্থিত নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাঁকে পাশের একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে যান। সেখানে তাঁকে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন। তিনি নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন পহেল চাকমা।
তিনি আরও বলেন, বিষয়টি তাঁর জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করেছে। তাই নিজের জীবনের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার করা সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন