ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশ গড়ার পরিকল্পনা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া শহর মহিলা দলের মতবিনিময় সভা

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

দেশ গড়ার পরিকল্পনা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া শহর মহিলা দলের মতবিনিময় সভা
দেশ গড়ার পরিকল্পনা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া শহর মহিলা দলের মতবিনিময় সভা

বগুড়া–৬ সদর আসনে দেশ গড়ার পরিকল্পনা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বগুড়া শহর মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হক মনি, বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু এবং সাধারণ সম্পাদক নাজমা আক্তার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, নারী নেতৃত্বের ভূমিকা এবং দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বগুড়া শহর ও জেলার বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশ গড়ার পরিকল্পনা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া শহর মহিলা দলের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়া–৬ সদর আসনে দেশ গড়ার পরিকল্পনা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বগুড়া শহর মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হক মনি, বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু এবং সাধারণ সম্পাদক নাজমা আক্তার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, নারী নেতৃত্বের ভূমিকা এবং দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বগুড়া শহর ও জেলার বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ