আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান শুরু করেছে। গত রবিবার ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযান নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাহুবলের মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে স্থাপিত আর্মি ক্যাম্প থেকে পুরো উপজেলার টহল ও নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান করা হচ্ছে। ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, টহল কার্যক্রমের কারণে তারা নিজেদের নিরাপদ বোধ করছেন এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশাবাদী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ বাহিনীও এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে। প্রশাসনিক সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা নাশকতার সুযোগ না থাকে, সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে। বাহুবলসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত তৎপরতায় প্রতিটি ভোটার নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন