পটুয়াখালী-৩ আসনের (দশমিনা-গলাচিপা) আওয়ামী লীগের সাধারণ ভোটার, কর্মী-সমর্থক এবং সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইয়ের লোকজন আমাকে ভোট দেবে। তিনি আরও বলেন, পটুয়াখালী-৩ আসনে জয়-পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররাই প্রধান ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন।
এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন