ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সদ্য সাবেক সভাপতি হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে সদস্য হিসেবে যোগদান করেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের হাতে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি দলটির সদস্যপদ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, হাফেজ মাওলানা রাকিবুল ইসলামের যোগদান সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে পথচলা শুরু করেছেন। আগামীতেও দ্বীন ও দেশের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন