ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্কুল ব্যাগে ফেনসিডিল পাচার: ধলেশ্বরী টোলপ্লাজায় নারী মাদক কারবারি গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় মাদক পাচারের সময় মোসা. মনজুরা আক্তার জলি (৩১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় ফরিদপুর থেকে ঢাকাগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালালে জলি নামের ওই নারীর বহন করা একটি স্কুল ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

গ্রেফতারকৃত মনজুরা আক্তার জলি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের মো. মহিদুল ইসলামের স্ত্রী। র‍্যাব জানায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তিনি বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি এবং যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে র‍্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্কুল ব্যাগে ফেনসিডিল পাচার: ধলেশ্বরী টোলপ্লাজায় নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় মাদক পাচারের সময় মোসা. মনজুরা আক্তার জলি (৩১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় ফরিদপুর থেকে ঢাকাগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালালে জলি নামের ওই নারীর বহন করা একটি স্কুল ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

গ্রেফতারকৃত মনজুরা আক্তার জলি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের মো. মহিদুল ইসলামের স্ত্রী। র‍্যাব জানায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তিনি বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি এবং যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে র‍্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ