ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটিরও বেশি আবেদন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটিরও বেশি আবেদন
চিত্র : সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটিরও বেশি মানুষ আবেদন করেছেন। তবে টিকিটের মাত্রাতিরিক্ত মূল্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতিকে কেন্দ্র করে আসন্ন এই মেগা ইভেন্টে দর্শক উপস্থিতি কেমন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বাইরে সর্বাধিক আবেদন এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বসবাসকারী সমর্থকদের কাছ থেকে। আগে ফিফা একটি ম্যাচের জন্য সর্বোচ্চ টিকিট মূল্য নির্ধারণ করেছিল ৮৬৮০ ডলার (১০ লাখ ৬২ হাজার টাকা) পর্যন্ত।

মাত্রাতিরিক্ত মূল্য নিয়ে তীব্র সমালোচনার পর গত মাসে ফিফা তাদের অবস্থান পরিবর্তন করে। সংস্থার তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি জাতীয় ফুটবল ফেডারেশনের জন্য প্রতিটি ম্যাচে ৬০ ডলারের (৭৩৩৭ টাকা) টিকিট বরাদ্দ থাকবে, যা নিজেদের বিশ্বস্ত সমর্থকদের মাঝে ফেডারেশনগুলো বিতরণ করবে।

তৃতীয় ধাপের টিকিট বিক্রির সময় (১১ ডিসেম্বর থেকে মঙ্গলবার পর্যন্ত) সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচকে ঘিরে। ২৭ জুন ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া চাহিদার কেন্দ্রে রয়েছে ১৮ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বিশ্বকাপ ফাইনাল, ১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ এবং ২ জুলাই টরন্টোতে দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ।

তবে এখনই আবেদনকারীরা বিশ্বকাপ দেখার নিশ্চয়তা পাচ্ছেন না। ফিফা জানিয়েছে, টিকিটের আবেদন সম্পর্কে নিবন্ধনকৃত ভক্তদের ৫ ফেব্রুয়ারির আগে কোনো ফলাফল জানানো হবে না। যেসব ম্যাচে চাহিদা সরবরাহের চেয়ে বেশি হবে, সেখানে লটারির মাধ্যমে টিকিট বরাদ্দ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটিরও বেশি আবেদন

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ