ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গানের মাধ্যমে বিপিএল মাতাচ্ছেন জীবন

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

গানের মাধ্যমে বিপিএল মাতাচ্ছেন জীবন
চিত্র : সংগৃহীত

ক্রিকেটের সঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশ দলের জন্য তিনি বহু ম্যাচের জন্য লিখেছেন জনপ্রিয় গান ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। শুধু এই গান নয়, দীর্ঘ ক্যারিয়ারে ক্রিকেট নিয়ে রচিত তার বহু গান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর মাঠগুলোতেও প্রাণ যোগ করে। এবারের বিপিএলে নিজেকে আবারও গানে তুলে ধরেছেন এই শিল্পী।

বিপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি, সিলেট টাইটানস ও রাজশাহী ওয়্যারিয়র্সের থিম সং লিখেছেন জীবন। এর মধ্যে রাজশাহীর জন্য লেখা ‘জিতে লি বে’ শিরোনামের গানটি গেয়েছেন সাম্যব্রত দৃপ্ত ও মৌমিতা তাশরিন নদী, সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। গানটি এখন রাজশাহীর ম্যাচগুলোতে বাজছে এবং মাঠের গ্যালারিতেও দর্শকদের মন জয় করছে। দলটির ফেসবুক পেজেও গানটি উন্মুক্ত করা হয়েছে।

অন্যদিকে সিলেট টাইটানসের থিম সংটিতে সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এতে বিশেষ র‍্যাপ অংশ দিয়েছেন সিফাত আব্দুল্লাহ আবির। এই গানটি সিলেটের ম্যাচগুলোতেও নিয়মিত বাজানো হচ্ছে।

রবিউল ইসলাম জীবন বলেন, “আমি ক্রিকেট পাগল মানুষ। ফুরসৎ পেলেই মাঠে ছুটে যাই। ক্রিকেট নিয়ে গান লেখা আমার জন্য বরাবরই বিশেষ আনন্দের। এবারও সেই আনন্দের মধ্যে আছি। রাজশাহী ওয়্যারিয়র্স ও সিলেট টাইটানসকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য।”

জীবন এ পর্যন্ত দুই ডজনের বেশি ক্রিকেটভিত্তিক গান লিখেছেন। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। এছাড়া ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’, ‘লড়বে এবার বাংলাদেশ’ গানগুলোও শ্রোতাপ্রিয়। তিনি বিপিএলের ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, সিলেট সিক্সারস, রংপুর রাইডার্স, রাজশাহী রয়েলস ও মিনিস্টার রাজশাহী দলের জন্য থিম সং লিখেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গানের মাধ্যমে বিপিএল মাতাচ্ছেন জীবন

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ