ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দাবি মানা না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

দাবি মানা না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা
চিত্র : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিস্ফোরক মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগের দাবি জানিয়েছে এবং সেই দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত খেলোয়াড়রা মাঠে নামবেন না বলে ঘোষণা করেছে।

হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “এগুলো অসহায় বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এই মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত কোয়াবের যুগ্ম সভাপতি নুরুল হাসান সোহানও বলেন, “খেলার জন্য সবাই প্রস্তুত। খেলার বিপক্ষে কেউ নেই, তবে দাবি পূর্ণ হলে।”

যদিও এখন পর্যন্ত ক্রিকেটাররা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কোনো আলোচনা করেননি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দাবি মানা না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিস্ফোরক মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগের দাবি জানিয়েছে এবং সেই দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত খেলোয়াড়রা মাঠে নামবেন না বলে ঘোষণা করেছে।

হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “এগুলো অসহায় বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এই মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত কোয়াবের যুগ্ম সভাপতি নুরুল হাসান সোহানও বলেন, “খেলার জন্য সবাই প্রস্তুত। খেলার বিপক্ষে কেউ নেই, তবে দাবি পূর্ণ হলে।”

যদিও এখন পর্যন্ত ক্রিকেটাররা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কোনো আলোচনা করেননি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ