ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে ফের রাজপথ অবরোধে সাত কলেজ শিক্ষার্থী: তীব্র যানজটে স্থবির রাজধানী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে ফের রাজপথ অবরোধে সাত কলেজ শিক্ষার্থী: তীব্র যানজটে স্থবির রাজধানী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের পূর্ণাঙ্গ অধ্যাদেশ জারির এক দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা, যার ফলে সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর ও পুরান ঢাকাসহ বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিরপুর সড়ক প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

একই দাবিতে মিরপুরের টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এই সম্মিলিত অবরোধের ফলে আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত মিরপুর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। এ ছাড়া মিরপুর-১, ২ ও ১০ নম্বরসহ আশপাশের সংযোগ সড়কগুলোতেও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাফওয়ান আহমেদ বলেন, “আমাদের দাবি এখন একটাই—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারি মাসের মধ্যেই এটি করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। আমরা আর কোনো কালক্ষেপণ মেনে নেব না।”

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী তসিফ হাসান হুঁশিয়ারি দিয়ে জানান, কেবল মৌখিক আশ্বাসে তারা আর রাজপথ ছাড়বেন না। দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের কণ্ঠে ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর মতো বিভিন্ন স্লোগান শোনা যায়।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গণপরিবহন না পেয়ে অনেককেই দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে। ফার্মগেট থেকে সায়দাবাদগামী যাত্রী আসিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সড়ক বন্ধ করে এভাবে মানুষকে জিম্মি করা কোনো সমাধান হতে পারে না। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সরকারের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা।”

উল্লেখ্য, ২০১৭ সালে প্রশাসনিক জটিলতা ও কোনো সুনির্দিষ্ট প্রস্তুতি ছাড়াই সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই নানাবিধ সংকট দেখা দেয়। এর সমাধানে সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের উদ্যোগ নিলেও খসড়া অধ্যাদেশ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ দীর্ঘায়িত হচ্ছে। গতকাল বুধবারও একই দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে ফের রাজপথ অবরোধে সাত কলেজ শিক্ষার্থী: তীব্র যানজটে স্থবির রাজধানী

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ